অতীতের যে কোনো সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবাহ যখন আমাদের উন্নত দেশের স্বপ্ন দেখাতে শুরু করেছে সেই সময় সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতার আশঙ্কাজনক বৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগিয়ে যাবার এই মিছিলে অপরাধপ্রবণ মানুষগুলোকে সুপথে ফিরিয়ে এনে সঙ্গে না নিয়ে কেবল দমন নীতি গ্রহণ কোনোভাবেই সমাজে শান্তি আনতে পারে না। একজন মানুষের অপরাধপ্রবণ হয়ে ওঠার পেছনে কাজ করে নানাবিধ মানসিক অসামঞ্জস্যতা ও সামাজিক অসহায়ত্ব, যা ক্রমেই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সে ভুলে যায় হিতাহিত বোধ এবং নিজের অজান্তেই পা বাড়ায় অন্ধকার জগতে। তাই প্রতিটি উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে অন্তত একজন মনোবিদ নিয়োগের মাধ্যমে এমন মানুষদের কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যের পরিচর্যার পদক্ষেপ নিয়ে তাদের মানসিক একটি নির্ভরযোগ্য আশ্রয়ের ব্যবস্থা করতে পারলে সমাজ থেকে অপরাধপ্রবণতা অচিরেই কমে আসবে বলে আমার বিশ্বাস। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ তখনই গড়ে তোলা সম্ভব হবে।
রাকিবুল হাসান রাসেল, মহাখালী, ঢাকা