বাংলাদেশ ইতালি অ্যাসোসিয়েশন ভারেজ প্রভিন্স কমিটির আত্মপ্রকাশ

ইতালির মিলানের অদূরে গাল্লারাত শহরে ৮ডিসেম্বর বিকালে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো বাংলাদেশ-ইতালি এ্যাসোসিয়েশন ভারেজ প্রভিন্স ইতালির কমিটি। এতে উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মতিক্রমে গাজী ফিরোজ আহমেদকে সভাপতি, আনিসুর রহমান শিমুল সম্পাদক এবং আলী আহমেদ সরকারকে সাংগঠনিক সম্পাদক করে কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ডাবলু বেপারী, সহ সভাপতি আমির মোল্লা, সাহাবুদ্দিন মেম্বার, দিপক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোড়ল, মুরাদ ফকির, জাকির হোসেন, নূর হোসেন, আজাদ ফরাজী, হেলাল হোসেন, মেহেদী হাসান সাগর, সহ সাংগঠনিক সম্পাদক কেরিন মিয়া, মামুন সরদার, বিপ্লব শেখ, প্রচার সম্পাদক রিপন মোল্লা, এবং সদস্য সচিব আকবর হাওলাদারসহ মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন নবগঠিত কমিটির সভাপতি গাজী ফিরোজ আহমেদ, সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কার্যকরি পরিষদের সদস্যরা। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোড়ল ও মুরাদ ফকির।

বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি ও বাংলা ভাষা পরিচয়ের লক্ষ্যে গঠন করা হয়েছে এই সংগঠন এবং শিগগিরই জাঁকজমক ভাবে এই কমিটির অভিষেক অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়।