মাগুরায় যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলার কেরীনগর গ্রামের পাগলার মোড় থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ মস্তক বিচ্ছিন্ন এক যুবকের লাশ উদ্ধার করেছে। তাকে হত্যার পর মাথা নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, কী কারণে তাকে হত্যা করা হলো তার তদন্ত চলছে। এই মুহূর্তে হত্যার কারণ বলা যাচ্ছে না।