কালিয়াকৈরে তরুণীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায়  উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই  রানা সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা  অজ্ঞাত স্থানে মেয়েটিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।