কালীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

তিনি জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স শেখ ফার্মেসিতে  ১৩০ টাকা দামের ওষুধ ১৮০ টাকায় বিক্রি করার অপরাধে ১৫ হাজার টাকা এবং মেসার্স কে এম ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।