জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)’ এর বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় বিশ্ববিদ্যালয় আইনে উক্ত ধারা বা উপধারা সংযোজন ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আইন সংশোধনের প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গঠনতন্ত্র প্রণয়নে আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, প্রক্টর ড. মোস্তফা কামাল (নতুন দায়িত্ব) ও ছাত্র-কল্যাণ পরিচালক আব্দুল্লাহ বাকি।
উক্ত কমিটিকে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ প্রদান ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, সহকারী রেজিস্ট্রার (আইন) উক্ত কমিটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।