কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির বিদ্যুতের বিল গত ১৭ বছর ধরে বকেয়া রয়েছে। এছাড়া একাডেমির নিজস্ব বিদ্যুত্ সরবরাহের ট্রান্সফরমারটিও বিকল হয়ে পড়ায় গত দেড় বছর ধরে বিদ্যুিবহীন অবস্থায় অন্ধকারে পড়ে আছে একাডেমি। বিদ্যুত্ ও পানি সরবরাহ বন্ধ থাকায় এবং সংস্কারের অভাবে শিল্পকলা একাডেমিকে ঘিরে সাংস্কৃতিক কর্মকান্ডে স্থবিরতার পাশাপাশি প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়ে আছে। জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে একাডেমিতে বিদ্যুত্ সংযোগ প্রদান, ট্রান্সফরমার স্থাপন, পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণসহ এর আধুনিকায়নের দাবি জানিয়ে গত সোমবার নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন।
মানববন্ধানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ জহির বলেন, অবিলম্বে বিদ্যুত্ সংযোগ প্রদানের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি সচল করার দাবি জানাচ্ছি। সংলাপ কুমিল্লার পরিচালক শাহজাহান চৌধুরী, সংস্কৃতি সংসদ সভাপতি আবুল কাশেম, সম্মিলিত নাট্য জোট নেতা মাহমুদুর রহমান বাবুল, বরুণ চক্রবর্তী, অভিজিত্ সরকার, খালেদা হায়দার জিতুসহ সংস্কৃতি কর্মীরা বলেন, ‘বিদ্যুিবহীন এ প্রতিষ্ঠান সন্ধ্যা ঘনিয়ে এলে ঘুটঘুটে অন্ধকারে ভুতুরে এলাকায় পরিণত হয় এবং এতে বাধ্য হয়ে দিনের বেলায় বারান্ধায় প্রচ্ল গরম আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নাচ-গান ও নাটকের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে হয়। দীর্ঘ বছর ধরে যারা এই একাডেমিরর দায়িত্বে ছিলেন তারা বিদ্যুত্ বিল কেন পরিশোধ করেননি তা তদন্ত করে সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসকের নিকট দাবি জানাচ্ছি।’
কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ জানান, ‘বকেয়া বিল পরিশোধ না হওয়ায় এবং নিজস্ব সাবস্টেশনের ট্রান্সফরমারটি বিকল হয়ে যাওয়ায় একাডেমির বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’