বৃহস্পতিবার দুপুরে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি.-এর প্রধান কার্যালয় ১০, রাজউক অ্যাভিনিউ, মতিঝিলে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল। সভার শুরুতে সমিতির মৃত সভ্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরবর্তী সময়ে সমিতির সম্পাদক আব্দুল মান্নান সমিতির বিগত এক বছরের বার্ষিক রিপোর্ট, বিভিন্ন কোম্পানির, ব্যক্তির পাওনা টাকা পরিশোধসহ বিভিন্ন বিষয়ে তাহার বক্তব্য পেশ করেন এবং সমিতির ২০১৮-২০১৯ইং সনের সম্পূরক বাজেট ও ২০১৯-২০২০ইং সনের আনুমানিক আয়-ব্যয় বাজেট পেশ করার পর সর্ব সম্মতিক্রমে আলোচ্য সূচি মোতাবেক সকল কিছু অনুমোদিত ও গৃহীত হয়। এছাড়াও বিগত দিনে ঋণ পরিশোধ করায়, কমিটির সফলতায় সভ্যরা সকলেই কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। - প্রেস বিজ্ঞপ্তি