বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) উদ্ভাবিত ভেজিটেবল ঘি প্রসেসটি বাণিজ্যিকভাবে উত্পাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিসিএসআইআরের সদস্য (উন্নয়ন)-এর সভাকক্ষে স্থানীয় শিল্পোদ্যোক্তার মাঝে ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন পরিষদের সচিব মো. খলিলুর রহমান এবং মেসার্স কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন মো. গোলাম রব্বানী সদস্য (উন্নয়ন) এবং সরকারের অতিরিক্ত সচিব, প্রসেসটি উদ্ভাবনকারী বিজ্ঞানীদের অন্যতম বিজ্ঞানী ইঞ্জিনিয়ার রেজাউল করিম এবং প্রকল্প পরিচালক ইনস্টিটিউট অব টেকনোলজি ট্রান্সফার এন্ড ইনোভেশন সহ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএসআইআর উদ্ভাবিত ভেজিটেবল ঘি সম্পূর্ণ কোলেস্টেরলমুক্ত এবং অ-সম্পৃক্ত ফ্যাটি এসিড সমৃদ্ধ যাহা স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু।