জকসুর গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় জকসু গঠনতন্ত্র প্রণয়নে আইন সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গঠনতন্ত্র প্রণয়নে আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন কর হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, প্রক্টর ড. মোস্তফা কামাল ও ছাত্র-কল্যাণ পরিচালক আব্দুল্লাহ বাকি। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার (আইন) ওই কমিটিতে সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: নয়ন বন্ড নিহতের খবরে বরগুনার মানুষের মধ্যে স্বস্তি

কমিটিকে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ প্রদান ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/অনি