রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্র বিশ্বস্ততার সঙ্গে ক্রয় ও উত্তোলনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল জারি করেন। একইসঙ্গে ওই ঘটনায় সরকারের করা দুটি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং প্রতিবেদনের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন পল্লীতে ২০ তলা ভবনের প্রতিটি ফ্ল্যাটের জন্য প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয় পাঁচ হাজার ৯৫৭ টাকা। ভবনে বালিশ ওঠাতে খরচ দেখানো হয়েছে ৭৬০ টাকা। এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।