এক কেজি কোকেনসহ দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের এক নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি। আটক করা কোকেনের মূল্য সাত কোটি টাকা হতে পারে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।