ম্যাচের শুরুতেই এগিয়ে ব্রাজিল

 ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে একের এর এক আক্রমণ করতে থাকে ব্রাজিলের খেলোয়াড়রা। ম্যাচের ৪ মিনিটের গোলের সুযোগ পাই ব্রাজিল। কিন্তু সে যাত্রায় আর্জেন্টিনাকে রক্ষা করেন গোলরক্ষক।

 

অবশেষে ম্যাচের ১৯ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল জেসুস গোল করে ব্রাজিলকে লিড এনে দেন। ব্রাজিলের অধিনায়ক দানি আলভেস দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল সামনে বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে। তিনি বল রিসিভ করে সরাসরি নিচু পাস দেন ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে। জেসুসের জোড়ালো শট আর্জেন্টিনার গোলরক্ষককে পরাস্ত করেন

 

আর্জেন্টিনার খেলোয়াড়রা যেন বল রিসিভ করা ভুলে গিয়েছিল। ম্যাচে ৬১ শতাংশ বল ছিল ব্রাজিলের খেলোয়াড়দের দখলে। আর মাত্র ৩৯ শতাংশ ছিল  আর্জেন্টিনার খেলোয়াড়দের দখলে।

 

 

২০০৭ সালের পর আজ প্রথম কোপা আমেরিকায় মুখোমুখি হয়েছে দুই ফুটবল পরাশক্তি। ২০০৭ সালে  ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। মধ্যপ্রাচ্যভিত্তিক স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টস ও পিপিটিভি নামক একটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে লাতিন আমেরিকার জমজমাট এই লড়াই।

 

কোপা আমেরিকা জয়ে আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে অনেক। ১৪ বার কোপা জেতে আর্জেন্টিনা। আর ব্রাজিল জেতে ৮ বার। সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকায় মুখোমুখি হয় দুই দল। সেখানে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল।

 

 

ইত্তেফাক/ইউবি