চলচ্চিত্রকার ইংমার বার্গম্যান স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

 

চলচ্চিত্র ফিল্ম সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। সুইডিশ চলচ্চিত্রকার ইংমার বার্গম্যানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ইংমার বার্গম্যান:অস্তিত্ববাদী চেতনার চলচ্চিত্রকার’ শীর্ষক ৩ দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। গতকাল ছিল এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মূল আলোচক হিসেবে ছিলেন মইনুদ্দীন খালেদ। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন চলচ্চিত্র সংসদ কর্মী ও গবেষক মাহমুদুল হোসেন ও ড. জাকির হোসেন রাজু। আলোচনা শেষে প্রদর্শিত হয় ইংমার-এর পরিচালিত ‘দি সেভেন্থ সীল’ (১৯৫৭)। আজ প্রদর্শিত হবে বিকেল ৪টায় ‘ওয়াইল্ড স্ট্রবেরিজ’ (১৯৫৭) ও সন্ধ্যা ৬টায় ‘উইন্টার লাইট’ (১৯৬৩)। আগামীকাল প্রদর্শনীর শেষদিন দেখানে হবে বিকেল ৪টায় ‘দি লাইসেন্স’ (১৯৬৩) ও সন্ধ্যা ৬টায় ‘পারসোনা’ (১৯৬৬)।

চলচ্চিত্রের ব্যাকরণ মেনেই এগিয়ে গেছেন বার্গম্যান। খুব ছোটবেলায় নাটকের প্রতি আগ্রহ থেকে মঞ্চের দিকে ঝুঁকে পড়েন। বিশ্ববিদ্যালয়ে শিল্প-সাহিত্য নিয়ে পড়াকালীন সময়ে প্রথম মঞ্চনাটক পরিচালনা শুরু করেন। লেখালেখি করার পাশাপাশি মঞ্চে অভিনয়ও সমানতালে চালিয়ে গেছেন বার্গম্যান।