ভালোবাসা দিবসের পোশাকে কারু

ভালোবাসা দিবসের আনন্দ পূর্ণ করতে কারু বুটিক নিয়ে এসেছে বিশেষ কালেকশন। দেশীয় ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে এই দিবস উদযাপনের আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, কুর্তি,পাঞ্জাবী সহ ম্যাচিং পোশাক।

ভালোবাসা দিবসের পোশাকের কালেকশনে লাল রঙের প্রাধান্য সঙ্গে নীল পেস্ট, সোনালী, নেভী ব্লু ও আকাশী রঙকে গুরুত্ব দেওয়া হয়েছে। পোশাকের মোটিফ ও নকশায়ও রয়েছে বৈচিত্র্য। সুতি, খাদি, লিলেন ও হাফসিল্ক কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিন ও ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির বাহারি ডিজাইনের মাধ্যমে।

কারুতে সকলের বাজেটের কথা চিন্তা করে পোশাকের দাম নির্ধারন করা হয়েছে। কারু বুটিকের স্বত্তাধিকারী জান্নাতুল ফেরদৌস জানান ’বিশেষ দিন কিংবা উৎসবে রঙিন পোশাক পরতে পছন্দ করেন। ভ্যালেন্টাইন ডে’র সঙ্গে ফাল্গুনের কথা মাথায় রেখে লাল এবং হলুদ রঙের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও কুর্তি নিয়ে এসেছি। বরাবরের মতো আমাদের কালেকশনে এর মধ্যে কাপল ড্রেসও রয়েছে। অর্থাৎ ছেলে এবং মেয়ের পোশাকে ম্যাচিং করে পোশাক ডিজাইন করেছি। 

এছাড়া কারু তার শুরু থেকে এখন পর্যন্ত কারো কাস্টমাইজ সার্ভিস দিয়ে আসছে। এবারো রয়েছে সেই সুবিধা। চাইলে  আপনি আপনার মন মতো পোশাকটি কাস্টমাইজ করে নিতে পারবেন’।