মঞ্চে প্রথম পারফর্ম করলেন পরিণীতি

অভিনয়ের পাশাপাশি গানের তালিমও ছোট থেকেই পেয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন বছরে মুম্বাইয়ের মঞ্চে প্রথম পারফর্ম করলেন তিনি। এসময় অসম্ভব চাপ অনুভব করছিলেন। তবে স্বামী রাঘব চাড্ডার এক ফোনেই চাঙ্গা হলেন পরিণীতি।

পরিণীতি ভালো গান গান সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমাতে। ওই সিনেমাতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। নিজের বিয়েতে স্বামী রাঘবের জন্য একটি গান রেকর্ড করেন তিনি। 

পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই। মাঝে মধ্যেই সমাজমাধ্যমের পাতায় নিজের গানের ভিডিও পোস্ট করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। তবে এ বার একেবারে দর্শকের সামনে ‘লাইভ কনসার্ট’ করলেন পরিণীতি। 

হাজার হাজার দর্শকের সামনে মাইক্রোফোন তুলে গান গাইতে খানিক চাপ অনুভব করছিলেন অভিনেত্রী। নিজেই জানাচ্ছিলেন উদ্বেগের কথা। সেই সময় ফোন আসে রাঘবের।

ফোনে তিনি পরিণীতির হাল হকিকত জানতে চান। স্টেজের ছবি দেখান পরিণীতি। তখনই রাঘব বলেন, তুমি বাড়তি চাপ নিচ্ছ না তো, মঞ্চ তৈরি। আমার শুভেচ্ছা সর্বদা তোমার সঙ্গে রয়েছে।