দ. আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন উইলিয়ামসন

গেল মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে থেকে আলোচনা হচ্ছিল চলতি মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এই কিউই তারকাকে দেখা যাবে কিনা। তবে ম্যাচে নামার আগে সব শঙ্কা উড়িয়ে দিয়েছে এই কিউই অধিনায়ক। ৪ তারিখে মাউন্ট মাউঙ্গানুইতে অনুষ্ঠিত হতে যাওয়া টেস্ট সিরিজে ফিট হয়ে আবারও মাঠে ফেরার বিষয়ে আশাবাদী এই কিউই অধিনায়ক। 

প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন উইলিয়ামসন। সেখানে নিজের ইনজুরি নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমার হ্যামস্ট্রিং ভালো, গত কয়েক সপ্তাহ ধরে আস্তে আস্তে ভালোর দিকে এগোচ্ছে। এখন আগের থেকে অনেক ভালো। এখন অনুশীলনে ফিরতে এবং ম্যাচ খেলতে আর কোনো বাধা নেই।’ সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার আবহাওয়া নিয়ে এই কিউই অধিনায়ক বলেন, ‘এখানে অত্যন্ত গরম, আমি আত্মবিশ্বাসী এবং যেমন আমি বলেছিলাম যে দলের সঙ্গে ব্যাকআপে যোগ দিতে পেরে ভালো লাগবে এবং আমি মনে করি আমাদের সব ছেলেরা মাঠে নামার জন্য অপেক্ষায় আছে।’ 

এছাড়াও এই সিরিজে মাঠে নামার আগে নিউজিল্যান্ড দলের বেশ কয়েক জন খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। উইলিয়ামসন গেল বছর আইপিএলে ইনজুরিতে পড়েন। ঐ সময় তার এসিএল ফেটে যায়। এরপর ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে তিনি আবারও দলের সঙ্গে যোগ দেন। অন্যদিকে নিউজিল্যান্ড দলের পেস বোলার কাইল জেমিসন বর্তমান পিঠের ইনজুরিতে ভুগছেন এবং কিউই দলের উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলও বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন।