ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকত।

এখনো পর্যন্ত টুর্নামেন্টে জয়ের দেখা পায়নি সিলেট। পাঁচ ম্যাচ খেলে সবক'টিতে হারের মুখ দেখেছে সিলেট। জাতীয় সংসদের দায়িত্ব নিতে টুর্নামেন্টের মাঝপথে সরে দাঁড়িয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই ম্যাচে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিথুন।

অন্যদিকে জয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ছন্দে নেই ঢাকা। জয়ে দিয়ে শুরুর পর টানা তিন হারের তেঁতো স্বাদ পেয়েছে রাজধানীর দলটি। জয়ের ধারায় ফেরার লক্ষ্যে এই ম্যাচে মাঠে নামছে ঢাকা। 

 

সিলেট একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, রায়ার্ন বার্ল, নাঈম হাসান, বেনি হাওয়েল, রিচার্ড এনগারাভা ও রেজাউর রহমান রাজা।

ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, নাঈম শেখ, ইরফান শুক্কুর, সাইফ হাসান, গুলবাদিন নাইব, উসমান কাদির, আলেক্সান্ডার রস ও সাইম আয়ুব।