ভক্ত বিড়ম্বনায় ক্যাটরিনা

g বিনোদন ডেস্ক

 

ভক্তদের কারণেই তারকাদের খ্যাতি। তাঁদের ভালোবাসাতেই তারকারা নিজের ক্যারিয়ারে একের পর এক সফলতার মুখ দেখেন। তাই তারকারাও ভক্তদের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন সময়। তবে এই ভক্তদেরই আবার বিড়ম্বনার শিকার হন তারকারা। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সম্প্রতি এমনই এক পরিস্থিতে পড়েন।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ক্যাটরিনা কাইফ পা রাখার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে এমনটাই ঘটলো। কোনো ভক্ত সেলফি তুলতে চাইলে তারকাদের হাসিমুখে পোজ দিতে দেখা যায়। তবে এক্ষেত্রে ভক্তের জোর জবরদস্তিতে কিছুটা বিরক্ত হয়ে যান ক্যাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ভিডিও প্রকাশ হয়। সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে অভিনেত্রী নামতেই তাঁর সঙ্গে সেলফি তুলতে তাঁর কাছে যাওয়ার জন্য নাছোড়বান্দা হয়ে ওঠেন এক ভক্ত। এমনকি তিনি ক্যাটরিনার নিরাপত্তারক্ষীকেও ধাক্কা দিয়ে সরিয়ে অভিনেত্রীর কাছে পৌঁছাতে চাইছিলেন। কিছুটা বাধ্য হয়েই নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ধাক্কাধাক্কিতে ছিটকে মাটিতে পড়ে যায় তাঁর মোবাইলটিও। পরে পরিস্থিতি সামাল দেন ক্যাটরিনা নিজেই। তাঁকে ওই ভক্তের উদ্দেশ্যে বলতে দেখা যায়, ‘আরামসে, ওহা সে করো...।’

সাধারণত এমন ঘটনায় তারকাদের ওপরই সকল নেতিবাচক মন্তব্য চলে আসে। দোষটা তাঁদের ঘাড়েই চাপানো হয়। তবে ক্যাটরিনার ক্ষেত্রে এমনটা ঘটেনি। তাঁর ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটরিনার পক্ষেই মন্তব্য করেছেন।

বেশিভাগই বলেন, এখনে ক্যাটরিনার কোনো দোষ ছিল না। তিনি যে পরিস্থিতির শিকার হয়েছেন তা আসলেই বিব্রতকর। ভক্তদেরও তারকাদের সঙ্গে ছবি তোলার জন্য এমনটা করা উচিত নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়।