আজ শুক্রবার হঠাৎ শোনা যায় দুসংবাদটি, বলিউড অভিনেত্রী পুনম পান্ডে আর নেই! তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বিটাউনের এই লাস্যময়ী অভিনেত্রী। তবে এই সংবাটটি সত্য নয়।
পুনমের অ্যাকাউন্টের এই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য অত্যন্ত বাজে। আপনাদের ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিক্যাল ক্যানসারে হারিয়েছি। তাঁর বিশুদ্ধ ভালোবাসা আর মানবিকতার খবর অনেকেই জানেন। এই বেদনাদায়ক সময় আমরা সবার কাছে সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ জানাব। আমরা এখন তাঁকে স্মরণ করতে চাই।’ এরপর ই ছড়িয়ে পরে তার মৃত্যুর খবর। যা ছিল সম্পুর্ণ গুজব।
২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তাঁর গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’ তকমা। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’।