তা র কা ব চ ন

আসলে ক্যারিয়ার নিয়ে নতুন করে সেভাবে কিছু ভাবিনি। কারণ মিডিয়ায় আসার শুরু থেকেই চেষ্টা করেছি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে। এমন কাজ করতে চেয়েছি, যার মাধ্যমে দর্শক আমাকে অনেকদিন মনে রাখে। এটা ঠিক, মাঝে বেশকিছু সময় মিডিয়া থেকে দূরে ছিলাম। তবে কাজে ফেরার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতিই অনুপ্রেরণা। এছাড়াও নিয়মিত হওয়ার পর চেষ্টা করেছি ভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে আবারো দর্শকের কাছাকাছি যাওয়ার। নাচ নিয়েও বিভিন্ন নিরীক্ষাধর্মী কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এতদিনের বিরতিতে কিছুটা আশঙ্কা ছিল, দর্শক কী আমাকে ভুলে যেতে বসেছে? তবে এ ধারণা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ আমার অভিনীত কোনো নাটক প্রচার হলে এখনো অনেক ভক্ত শুভকামনা জানান। এটা ভীষণ ভালোলাগার ব্যাপার।

 

নিজের ক্যারিয়ার ভাবনা প্রসঙ্গে

অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী