বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

সাধারণ জ্ঞান

মো. শহীদুর রহমান, সহকারী শিক্ষক

বারাজান এসসি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট

১। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ [বেবিচক]-এর নতুন চেয়ারম্যানের নাম কী?

উত্তর: এয়ার ভাইস মার্শাল মো মফিদুর রহমান।

২। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ [বেবিচক]-এর নতুন চেয়ারম্যান হিসেবে এয়ার ভাইস মার্শাল মো মফিদুর রহমান কবে থেকে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন?

উত্তর: ২৭ জুন, ২০১৯ বৃহস্পতিবার।

৩। বিশ্ব ক্রিকেট অঙ্গনে ‘ইউনিভার্সাল বস্’ নামে খ্যাত কে?

উত্তর: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল।

৪। উড়োজাহাজের চেয়েও দ্রুতগতির ভাসমান ট্রেন চালু করতে যাচ্ছে কোন্ দেশ?

উত্তর: চীন।

৫। চীনে চালু হতে যাওয়া উড়োজাহাজের চেয়েও দ্রুতগতির ভাসমান ট্রেনের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হবে?

উত্তর: ৬শ‘ কিলোমিটারেরও বেশি।

৬। ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস্ এসোসিয়েশন, বাংলাদেশ বা ডিক্যাব কী?

উত্তর: বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন।

৭। গত ২৫ জুন, ২০১৯ প্রকাশিত আইসিসি‘র নতুন ওয়ান ডে রেঙ্কিং অনুযায়ী শীর্ষে অবস্থানকারী কোন্ দেশ?

উত্তর: ভারত।

৮। গত ২৫ জুন, ২০১৯ প্রকাশিত আইসিসি‘র নতুন ওয়ান ডে রেঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: সপ্তম।

৯। কত সালের মধ্যে ‘বাংলাদেশ ঋণ নেবে না, ঋণ দেবে’ বলে অর্থমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন?

উত্তর: ২০৩০ সালের মধ্যে।

১০। কত সাল থেকে দেশে পরিবেশ বিধ্বংসী পলিথিনের উত্পাদন নিষিদ্ধ রয়েছে?

উত্তর: ২০০৮ সাল থেকে।

১১। নিষিদ্ধ হলেও দেশে এখনও কী পরিমাণ পলিথিন উত্পাদিত হচ্ছে?

উত্তর: ২ লাখ ৬৫ হাজার টন।

১২। কবে থেকে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে সোশ্যাল মিডিয়া?

উত্তর: সেপ্টেম্বর, ২০১৯ থেকে।

                মতামত:০১৭১৪৭০৫৭২৭