বইমেলায় হোসেন দেলওয়ারের কাব্যগ্রন্থ ‘নীল ভাঁটফুল’

অমর একুশে বইমেলা ২০২৪-এ প্রকাশিত হয়েছে কবি ও সম্পাদক হোসেন দেলওয়ারের কাব্যগ্রন্থ ‘নীল ভাঁটফুল’। বইটি পাবেন প্রতিকথা প্রকাশনীর ৩৩০ নম্বর স্টলে। নির্ঝর নৈঃশব্দ্যের নামলিপিতে প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। 

বইটি সম্পর্কে লেখক জানান, নীল ভাঁটফুল আপনাকে এক মায়ার জগতে নিয়ে যাবে। আপনি বুঁদ হয়ে থাকবেন নীল ভাঁটফুলের প্রেমে।

কবি হোসেন দেলওয়ার মূলত আশির দশকের কবি। যদিও তার প্রকাশিত ৪টি কবিতা-বইয়ের একটিও আশি বা নব্বইয়ের দশকে প্রকাশিত হয়নি। প্রথম কবিতার বইটি বেরোয় ২০১১ সালে, নাম ‘হরিণনিদ্রার নাচ’। এ যাবৎ প্রকাশিত বই ৫টি।