সত্যকথন

সুমন্ত বর্মণ

 

ওপর দিকে

     ছুড়লে থুতু

          পড়বে কোথায়?

                নিজের গায়।

 

ফেললে কাঁটা

      দোরের মুখে

            ফুটবে কাকে?

                  নিজের পায়।