মাদুরোর সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই :গুয়াইদো

এএফপি

ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো বলেছেন, ‘খুনি স্বৈরশাসক’ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নতুন করে আলোচনার কোনো পরিকল্পনা নেই। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে নিরাপত্তা হেফাজতে এক কর্মকর্তার মৃত্যুর পর মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

গুয়াইদো বলেন, ‘গণতন্ত্রের জন্য মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে আলোচনায় বসার কোনো সময় নেই। আমরা ভয়ংকর স্বৈরতন্ত্র মোকাবিলা করছি।’ তিনি সাংবাদিকদের বলেন, মাদুরো ঘোষিত দখলদারিত্বের অবসান সহজতর করার লক্ষ্যে নতুন করে আলোচনা করতে চাইলে ‘আমরা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করব।’