অবসর পরবর্তী পাওনা প্রদানের আবেদন

আমি ২০১৭ সালের ১৫ নভেম্বর আমার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গোপালগঞ্জের সরকারি নজরুল কলেজের ক্যাশ সরকার পদ থেকে অবসর গ্রহণ করেছি। অধ্যক্ষ মহোদয় আমার বেতনভাতাসংক্রান্ত কাগজপত্র গোপালগঞ্জ জেলা হিসাব রক্ষণ অফিসে জমা দিয়েছেন। দীর্ঘ এক বছর এলপিআরে থাকার সময়ে বেতনভাতা ও দুর্গাপূজার বোনাসসহ অন্যান্য বিল না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি। আমি জানি, অবসর গ্রহণের ৩ মাসের মধ্যে অবসরজনিত সকল কার্যক্রম শেষ করা হয়। আমার আগে এই কলেজ থেকে একজন কর্মচারী অবসরে গিয়েছেন, তাঁর ক্ষেত্রে এমন হয়নি। আমি একজন চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলাম। পরিশেষে মাননীয় মহাপরিচালক, প্রধান হিসাব রক্ষণ কার্যালয়ের কাছে বিনীত প্রার্থনা এই যে—অতি সত্বর আমার অবসর পরবর্তী পাওনা প্রদানের ব্যবস্থা করুন।

গৌরপদ সাহা

সাতপাড়, গোপালগঞ্জ