দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত প্রবেশনারি অফিসার এবং ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) নিয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। তাদের স্বাগত জানান ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল। অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা মুহম্মদ আলী, এমডি এবং সিইও এম রিয়াজুল করিম উপস্থিত ছিলেন
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে একটি হজ বুথ ও মেডিক্যাল ক্যাম্প স্থাপন করেছে। ঐ বুথে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের সৌজন্যে হজে গমনেচ্ছুদের বিনা মূল্যে চিকিত্সাসেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উক্ত বুথ এবং মেডিক্যাল ক্যাম্প এর উদ্বোধন করেন
০০০
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তিনটি বাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফরহাত হাসান জামিল
০০০০
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সম্প্রতি বেসিক ব্যাংক লিমিটেড বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০১৯-২০) স্বাক্ষর করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) আহম্মদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ উপস্থিত ছিলেন