ডিএসই পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক

ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি.-এর ৯২৭তম পরিচালনা পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২৬ জুন ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁকে অনুমোদন দেন। ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজ ১৯৯২ সালের ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। —প্রেস বিজ্ঞপ্তি