কুমিল্লার শাসনগাছা-রেসকোর্স ফ্লাইওভার সন্ধ্যার পর থেকে সারা রাত অন্ধকার থাকে। ফলে রাতের বেলায় ফ্লাইওভারে ছিনতাইসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। সঙ্গত কারণেই সেই সময়ে ফ্লাইওভারে যাতায়াত করা নিরাপদ নয়। তাছাড়া কুমিল্লা শহরের একমাত্র ফ্লাইওভারটি সন্ধ্যার পর থেকে অন্ধকারে নিমজ্জিত থাকায় নগরবাসী রাতের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায়, ফ্লাইওভারে অবিলম্বে বাতি জ্বালানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রেদোয়ান
নিসা টাওয়ার, রেসকোর্স, কুমিল্লা