বইমেলায় শতাব্দী জাহিদের কাব্যগ্রন্থ ‘তোমার কবিতা’

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কবি শতাব্দী জাহিদের কাব্যগ্রন্থ ‘তোমার কবিতা’। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে প্রকাশনী সংস্থা বৈতরণীর ৬২১ নম্বর স্টলে। মূল্য মাত্র ১২০ টাকা। 

শতাব্দী জাহিদের প্রকাশিত কাব্যগ্রন্থ ‘দূরত্বের এপাশ ওপাশ’, ‘অন্তঃপুর কামকাব্য’, ‘ভেঙে পড়েছে ৭১’।

শতাব্দী জাহিদের জন্ম ২৩ এপ্রিল ১৯৮৭। পৈত্রিক নিবাস চাদপুরে। স্ত্রীর নাম জেনিফা রহমান। তাদের সন্তানের নাম জারাদ তৃস্তান। শতাব্দী জাহিদের স্কুল ছিল সরকারি বিজ্ঞান স্কুল। তারপর নারায়ণগঞ্জ আর্ট কলেজ।