সিরাজগঞ্জের রায়গঞ্জে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য প্রহল্লাদ সরকারকে (৪৫) গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত প্রেমচাদ সরকারের ছেলে সাবেক ইউপি সদস্য প্রহল্লাদ সরকার চেক মামলায় (সাজাপ্রাপ্ত) দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার রাতে ঢাকার মিরপুর-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন রায়গঞ্জ থানার এসআই আরিফুর রহমান ও তার দল।
রায়গঞ্জ থানার ওসি হারুন-অর রশীদ জানান, আটককৃত সাবেক ইউপি সদস্য প্রহল্লাদ সরকারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে এনে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।