প্রেম নিয়ে ক্যাটরিনার ভাবনা ইতিবাচক

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলকে বিয়ের আগে দুই অভিনেতার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন। একজন বলিউড ভাইজানখ্যাত সালমান খান, অন্যজন রণবীর কাপুর। তবে তাদের সঙ্গে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে কী ভাবেন এ অভিনেত্রী সে বিষয়ই উঠে এসেছে। 

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সাল নাগাদ ভেঙে যায় রণবীর-ক্যাটরিনার বহুচর্চিত প্রেম কাহিনি। এক সাক্ষাৎকারে ভালোবাসা নিয়ে কথা বলতে গিয়ে ক্যাট বলেছেন, ‘ভালোবাসার ব্যাপারে আমার ধারণা কোনওদিন বদলাবে না। প্রেম নিয়ে আমার ধারণা সবসময়ই ইতিবাচক, উত্তরণের পথে।

 

ক্যাট আরো বলেছেন, আমি সম্পর্কগুলো গুছিয়ে রাখতে শিখেছি, মানুষকে ভালোবেসেছি, আত্মত্যাগ করতে শিখছে, একজনের স্বপ্নে পাশে দাঁড়াতে শিখেছি। শুধু নিজের স্বপ্ন বা ভালো থাকা নয়, অন্যের সার্বিক বৃদ্ধির অংশ হয়েছি। 

এটা নিঃসন্দেহে এই বোধটা বয়স বাড়ার সাথে সাথে আসে। তবে ভালোবাসার প্রতি বিশ্বাস, আস্থা একইরকম থাকে। প্রেম সম্পর্কে একতার প্রতি বিশ্বাস গড়ে ওঠে আশা করছি সেটা আমার কাছে বরাবর একইরকম থাকবে’। 

বিচ্ছেদের পর নিজেকে আরও এগিয়ে নিতে পেরেছেন বলেও জানান ক্যাটরিনা। তিনি বলেন, অনেক বেশি পরিণত হয়েছি। অনেকের ক্ষেত্রেই এমন হয়, বিচ্ছেদের পর সম্পর্ক থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। তবে আমার ক্ষেত্রে এমনটা হয়নি।


 
উল্লেখ্য: বেশ কয়েক বছর ধরে প্রেম করার পর ২০২১ সালে সম্পর্কে সিলমোহর দেন ভিকি ও ক্যাটরিনা। বিয়ের পর তাদের প্রেমের সম্পর্ক ও সমীকরণে যোগহয়েছে ভিন্ন মাত্রা। সুখের সময়গুলোর পাশাপাশি জটিল পরিস্থিতিতেও একে অন্যের পাশে থাকায় সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে এ তারকা দম্পতির।

একসঙ্গে ‘আজব প্রেম কি গজব কাহানি’ (২০০৯), ‘রাজনীতি’ (২০১০), ‘জগ্গা জাসুস’ (২০১৭)-এর মতো ছবিতে কাজ করেছেন দুজনে। জানা যায়, রাজ কুমার সন্তোষির ‘আজব প্রেম কি গজব কাহানি’র সময় থেকেই সম্পর্কে জড়ান রণবীর-ক্যাটরিনা। ক্যাটের সঙ্গে ব্রেকআপের পর ২০১৭ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর।