কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-রাজশাহী রেললাইনের উপজেলার সোনাখালি (বাজহিজলতলী) এলাকার রেলওয়ে কালভার্টের নিচের জলাশয় থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ঐ কালভার্টের নিচে কচুরিপানার ভেতর যুবকের গলিত লাশ দেখে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পুলিশ পরিদর্শক আইনুল হক বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। এখনও ঐ যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।