কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
জলাশয় সংস্কারের মাধ্যমে মত্স্য উত্পাদন বৃদ্ধি প্রকল্প, মত্স্য অধিদপ্তর বাংলাদেশ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মত্স্যজীবী সমিতির লিজকৃত একটি খামারে ২০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মত্স্য অধিদপ্তরের মাধ্যমে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় সদর ইউনিয়নের তিলকপুর পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলার ২০১৮-২০১৯ অর্থবছরে পুনর্খননকৃত নগর এলাকার তিলকপুরে উত্তরা মত্স্যজীবী সমিতির লিজকৃত একটি সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও মৌলভীবাজার জেলা মত্স্য কর্মকর্তা মো. ইমদাদুল হক। অনুষ্ঠানে ২০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা ও ২ টন মাছের পিলেট খাবার বিতরণ করা হয়।