এসএসসির প্রথম দিন অনুপস্থিত ১৯৩৫৯, বহিষ্কার ২৪ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন ১৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কোরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ২৬৪টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন।