চাঁদ দেখা যায়নি শুক্রবার জিলকদ শুরু

বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪০ হিজরি সালের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।