টস জিতে ব্যাটিংয়ে বরিশাল 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল। 

প্লে অফে ওঠার লড়াইয়ে বেশ শক্ত অবস্থানে আছে ররিশাল। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন আছে বরিশাল। এই ম্যাচ জিতলে প্লে অফে ওঠার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে তামিম ইকবালের দল।

অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের সুযোগ থাকলেও অনেক যদি কিন্তুর ওপর তাদের ভাগ্য নির্ভর করছে। ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে সিলেট। 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহরাজ, কাইল মায়ার্স, সৈয়দ খালেদ আহমেদ, ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, অ্যাঞ্জেলো পেরেরা, রায়ান বার্ল, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।