লিবিয়ায় একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে রাজধানী ত্রিপোলির কাছে তাজৌরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশ আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী। এদিকে বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। জাতিসংঘের মুখপাত্র এ ঘটনাকে ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছেন। [বিস্তারিত : পৃষ্ঠা ১৭]