বইমেলায় প্রকাশিত হলো মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’

অমর একুশে বইমেলায় পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে ‘চেকবই’। মাহবুবুর রহমান তুহিনের লেখা ‘চেকবইটি’ পাওয়া যাচ্ছে তাম্রলিপির প্যাভিলিয়নে।

তাম্রলিপির মোস্তাফিজুর রহমান তারেক বলেন, শব্দের নিখুঁত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে মাহবুবুর রহমান তুহিনের ‘চেকবই’র অক্ষরগুলো শপথের সাক্ষর ঘোষণা করেছে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলো নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে।

WhatsApp Image 2024-02-18 at 01.38.08_2dc11ee7

‘চেকবই’ সম্পর্কে জানতে চাইলে এক পাঠক বললেন, বেলা-অবেলা-সারাবেলার ভাব-ভাবনা, ব্যস্ত-ব্যাকুল মনের কামনা-বাসনা-যাতনা-প্রেরণা সুনিপুণ ম্যাকম্যানের মতো সাজিয়েছে ‘চেকবই’।

আরেক পাঠক জানালেন, মানব মনের গভীর-জটিল রহস্যের মুখ খুলে দেওয়া হয়েছে এতে হাস্য-পরিহাসছলে। ইন্দ্রজাল ছিন্ন করে ব্যক্তি নিজেকে দেখতে পেয়েছে ‘মায়াবী পর্দায়’। তখনই কালের কারাগার থেকে মুক্তির পংক্তিগুলো পাঠককে দু-দণ্ড শান্তি দিয়েছে।

তাম্রলিপির (১৫ নম্বর) প্যাভিলিয়নে ‘চেকবই’ পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।