অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে বিখ্যাত ভ্রমণ সাহিত্যিক ফাতিমা জাহানের ‘পাহাড় সরোবরের কাযাখস্তান’। প্রকাশ করেছে স্বপ্ন৭১ প্রকাশন। লেখকের নিজস্ব ফটোগ্রাফি অবলম্বনে প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। পাওয়া যাবে বইমেলায়র ১৯০ নম্বর স্টলে।
বইটি সম্পর্কে লেখক জানান, আমার ভ্রমণ কাহিনীর বই প্রকাশিত হল অবশেষে এ বছর। এত ভ্রমণ করি আর নিজের কাজে ব্যস্ত থাকি যে বই প্রকাশের বিষয়ে তেমন মনোযোগ দিতে পারি না। কাযাখস্তান আমার কাছে এক স্বপ্নের দেশ। কাযাখস্তান ভ্রমণের পর যত দেশে গিয়েছি সব জায়গার প্রাকৃতিক সৌন্দর্যকে কাযাখস্তানের সাথে তুলনা করা শুরু করে দিয়েছি। আসলে প্রত্যেকটি দেশ তার নিজের মতো সুন্দর, প্রত্যেক পাঠক তার নিজের মতো অনন্য।