তিন জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবির তিন সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার সদর উপজেলার জহুরপুর বকরীপাড়া গ্রামের সেলিম ওরফে হারুন মিস্ত্রী এবং জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলাকাঠাল এলাকার শাহাদত্ ও কয়লারদিয়াড় এলাকার আব্দুল মুমিন।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌসুলী আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ৭ জুলাই র্যাব-৫ রাজশাহীর একটি দল ও বিজিবি সদস্যরা সেলিমের বাড়িতে যৌথ অভিযান চালান। ]এসময় সেলিম পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে একটি বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। ঘটনায় পরদিন র্যাবের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯ ও ১০ ধারায় মামলা করেন। সেলিমের স্বীকারোক্তি অনুয়ায়ী অপর দুই আসামি শাহাদত্ ও আব্দুল মুমিনকে পরবর্তীদের গ্রেফতার করে পুলিশ।