বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদ-এর সভাপতি এবং খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর নির্বাহী পরিচালক মি. জয়ন্ত অধিকারী দ্বিতীয়বারের মতো এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (এডাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদ ২৯ জুন তারিখে রাজধানীর সিরডাপ মিলনায়তনে তাঁকে সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ড’ রোজারিও সিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, প্রাক্তন মহা-পরিচালক, বাংলা একাডেমি; ড. আলো ডি’ রোজারিও, প্রেসিডেন্ট, এশিয়া কারিতাস; ড. মিল্টন বিশ্বাস, অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; জনাব শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি; জনাব জসিমউদ্দিন, নির্বাহী পরিচালক, এডাব প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় চার্চ পরিষদ-এর সহ-সভাপতি বিশপ সৌরভ ফলিয়া।