সাভারে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

সাভারে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ প্রায় দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর, শ্যামপুর ও পূর্বহাটিসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত্ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে অর্ধশতাধিক কর্মচারী অংশ নেয়।