দুর্মূল্যের হাতব্যাগ, বিতর্কের মুখে তুর্কি ফার্স্ট লেডি

তুরস্কের ফার্স্ট লেডি এমাইন এরদোয়ানের একটি দামী হাতব্যাগ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি সস্ত্রীক জাপান সফরে গিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানেই এমাইনকে স্বামীর পাশে দুর্মূল্যের একটি ব্যাগ হাতে দেখা যায়। টোকিওর রাজপ্রাসাদে প্রবেশের সময় এমাইনের ব্যাগ হাতে থাকার ছবি নজর এড়ায়নি। মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে। জানা গেছে, ওই হাতব্যাগের মূল্য ৫০ হাজার মার্কিন ডলার যা নাকি দেশটির ১১ জন নাগরিকের ন্যুনতম বার্ষিক উপার্জনের সমান। বর্তমানে তুরস্ক আর্থিক সঙ্কটের মুখোমুখি। পণ্যের ঊর্ধ্বমুখী দামের জেরে নাভিশ্বাস সাধারণ মানুষের। সেই অবস্থায় রাজপ্রাসাদ বিলাসিতা ও সে‌ৗখিনতা থেকে দূরে থাকতে পারছে না। -এনডিটিভি