দেশের বিষয়ে হস্তক্ষেপ না করতে ব্রিটেনকে হুঁশিয়ারি চীনের

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ব্রিটেনের প্রতি আহবান জানিয়েছে চীন। ব্রিটেনে চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হংকং পার্লামেন্টে অবৈধভাবে প্রবেশ করে বিক্ষোভকারীরা আইন ভঙ্গ করেছে। তাদের বিচর চাওয়া উচিত। পরে চীনা রাষ্ট্রদূতকে তার মন্তব্যের জন্য তলব করে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রণালয়। গত পহেলা জুলাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট হংকংয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। তিনি সাবেক ব্রিটিশ কলোনি হংকংয়ের জনগনের দাবির প্রতি সমর্থণ ব্যক্ত করেন। এমনকি প্রধানমন্ত্রী প্রার্থী বরিস জনসনও বিক্ষোভকারীদেরকে সমর্থনের কথা জানান। - বিবিসি