বইমেলায় ক্রীড়া সাংবাদিক আহনাফ নাসিফের প্রথম বই ‌‘রিয়াল মাদ্রিদ’

অমর একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে স্বনামখ্যাত ক্রীড়া সাংবাদিক আহনাফ নাসিফের প্রথম বই ‌‘রিয়াল মাদ্রিদ’। বইটি পাওয়া যাবে ঘাসফুলের ১৪৭-১৪৮ নম্বর স্টলে।

বইটি প্রসঙ্গে লেখক ও সাংবাদিক আহনাফ নাসিফ বলেন, ফিফা স্বীকৃত শতাব্দীর শ্রেষ্ঠ ক্লাব নিয়ে বাংলা ভাষায় এটিই প্রথম বই। মোট বারোটি অধ্যায়ের এই বইটিতে উঠে এসেছে রিয়ালের ইতিহাসের এমন কিছু অধ্যায় যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না বললেই চলে। রিয়াল মাদ্রিদ মূলত মাদ্রিদিস্তাদের উদ্দেশ্য করে লেখা। জন্মের পর থেকে রিয়ালের ইতিহাস যে পুরো সোজা পথে চলেছে এমন না। বরং বেশ ক’বারই রিয়ালকে মুখোমুখি হতে হয়েছে কঠিন পরিস্থিতির। সেখান থেকে সাম্ভাব্য দ্রুততম সময়ে উঠে আসতে পেরেছে বলেই রিয়াল ক্লাব ফুটবলের রাজা। বইটিতে সে সব সময় এবং যারা সে সময়গুলোতে রিয়ালকে কক্ষপথে রাখতে সাহায্য করেছে তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মাদ্রিদকে ভালোবাসে এমন কেউ বইটি পড়লে অজানা কিছু জানতে পারবে বলে আমার বিশ্বাস।