খাদ্য নিরাপত্তায় জলবায়ু উপযোগী ও টেকসই খাদ্য ব্যবস্থার ভূমিকা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল-এর (ইউএসএসইসি) বার্ষিক সাস্টেইনাসামিট ২০২৪ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বব্যাপি কৃষি ব্যবসা ও ব্যবস্থাপনার শীর্ষস্থানীয় নেতারা। টেকসই কৃষি অনুশীলন, খাদ্য চাষে যুগান্তকারী অগ্রগতি, উৎপাদন, বিতরণ ও দক্ষভাবে সংরক্ষণের উদ্যোগ ছিল সম্মেলনের মূল বিষয়বস্তু। সম্মেলনে, ক্রমবর্ধমান জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবিলায় দক্ষিণ এশিয়াকে তৎপর হওয়ার প্রতি জোর দেয়া হয়। 

ইউএসএসইসি-এর দক্ষিণ এশিয়া অ্যান্ড সাব-সাহারান আফ্রিকা (এসএএএসএসএ)-এর রিজিওনাল ডিরেক্টির কেভিন রোয়েপকে জলবায়ু উপযোগী খাদ্য ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন।

ইউএসএসইসি-তে ইউএস সয় মার্কেটিং অ্যান্ড সাসটেইনাবিলিটির রিজিওনাল হেড দীবা জিয়ানোলিস বলেন, 'সাস্টেইনাসামিট খাদ্য ও কৃষি খাতে টেকসই মান নিশ্চিত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সঠিক পণ্য উৎপাদন ও সংগ্রহ করতে বিশেষ ভূমিকা পালন করবে'।

আইএসএএএ-বায়োট্রাস্টের গ্লোবাল কো-অর্ডিনেটর এবং মালয়েশিয়ান বায়োটেকনোলজি ইনফরমেশন সেন্টার (এমএবিআইসি) এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মাহালেচুমি আরুজানান বলেন, 'বিজ্ঞান খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থনীতি আরও শক্তিশালী করতেও ভূমিকা রাখে। এর মূলে রয়েছে বায়োটেকনোলজি, যা পরিবেশগত ও আর্থ-সামাজিক সুস্থতা নিশ্চিতে সাহায্য করে।”

ইলিনয় সয়াবিন অ্যাসোসিয়েশন, আইওয়া সয়াবিন অ্যাসোসিয়েশন, এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর সহযোগীতায় আয়োজিত সাস্টেইনাসামিট ২০২৪-এ কৃষি ও খাদ্য উৎপাদন শিল্পের সাথে জড়িত বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করেন ইউএসএসইসির চেয়ারম্যান স্ট্যান বর্ন; আইওয়া সয়াবিন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুজান শিরব্রুন, সিইও কার্ক লিডস এবং প্রেসিডেন্ট ইলেক্ট ব্রেন্ট সোয়ার্ট; ইউরোমনিটর ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রোজেক্ট ম্যানেজার পুনীত তোমার; সাস্টেইনেবিলিটি, সেঞ্চুরি ফিনান্সিয়াল ও কর্পোরেট অ্যাসোসিয়েশনের ডিরেক্টর সামিরা ফার্নান্দেস; এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান; পতঞ্জলি-এর সিইও সঞ্জীব আস্তানা-সহ প্রমুখ।