'সিনারজিক স্পার্ক' জিতলো ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩/২৪

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় হাল্ট প্রাইজ ইউল্যাব অনক্যাম্পাস প্রোগ্রাম ২০২৩/২৪ এর গ্র্যান্ড ফিনালে এবং সমাপনী অনুষ্ঠান।

অনক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন হয়েছে 'সিনারজিক স্পার্ক'। ১৫,০০০ টাকার গ্র্যান্ড পুরষ্কার জেতার পাশাপাশি তারা আগাবে রিজিওনাল রাউন্ডে। তাছাড়া, প্রথম রানার-আপ দল 'অ্যাটলাস রাবার ডাক' জিতেছে ১০,০০০ টাকার প্রাইজ মানি এবং দ্বিতীয় রানার-আপ 'হ্যাবিটেড' জিতেছে ৫,০০০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেটারস্টোরিজ লিমিটেডের প্রধান গল্পকার মিনহাজ আনোয়ার। তিনি জানান, 'প্রতিযোগিতার এই পর্যায়ে চলে আসা মানেই আপনারা যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছেন তার সমাধান পেতে আপনারা এক ধাপ এগিয়ে। আমি শুধু বলব যে আপনার গবেষণাটি সঠিকভাবে করুন। অর্থাৎ নিশ্চিত করুন যে আপনি জানেন আপনি কি করছেন এবং এটি একই সাথে বাংলাদেশের পাশাপাশি বিশ্বেরও কোনো সমস্যার সমাধান করবে।' 

ফাইনাল রাউন্ডের বিচারকদের প্যানেল ছিলেন সাবিরা মেহরিন সাবা, ওয়ান্ডার ওম্যানের প্রতিষ্ঠাতা ও সিইও; নুসরাত আমিন, কমিউনিকেশন্স সিনিয়র অফিসার, বাংলাদেশ সরকারের জন্য এস.ডি.জি ন্যাশনাল কমিউনিকেশন্স স্ট্র্যাটেজি উন্নয়ন, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউ.এন.ও.পি.এস); শুভাশীষ ভৌমিক, এ.টি.ই.সি অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর; এমডি আব্দুল কাইয়ুম, হেড অব কমিউনিকেশনস, ইউ.এন.ডি.পি বাংলাদেশ এবং তারিফ মোহাম্মদ খান, হেড অব কমিউনিকেশনস, ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটাল।

সমাপনী অনুষ্ঠানপর্ব শেষ হয় এ বছরের অনক্যাম্পাস প্রোগ্রামের উপদেষ্টা, ঐশিক আহমেদ দ্বারা সকল অংশগ্রহণকারী, বিচারক, স্পন্সর, মিডিয়া পার্টনার এবং অর্গানাইজার দের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে।