ঘরেই বানান মজাদার স্যুপ 

নামীদামী রেস্তোরাঁয় হারহামেশাই আমরা স্যুপ খেয়ে থাকি। গুনি শয়ে শয়ে টাকা। তবে জানেন কি খুব সহজেই এসব স্যুপ অল্প কিছু উপকরণে আমরা ঘরেই তৈরি করতে পারি। চলুন জেনে নেই তানজিয়া ফারিয়ার সহজ ৩টি স্যুপের রেসিপি: 

থাই স্যুপ

7

উপকরণ 
ডিমের কুসুম ২ টি, চিকেন জুলিয়ান কাট ২ টেবিল চামচ, চিংড়ি ৫ পিছ, মাশরুম স্লাইস ১ টেবিল চামচ, রসুন চপ কুচি -১ চামচ, অলিভ ওয়েল ১ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ চামচ, সয়াসস ২ চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া ১/৪ চামচ, লেমন গ্রাস ২ টি, থাই লেমন লিফ ৪ টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদমতো, চিনি ১ চামচ।  

প্রণালী
সকল উপকরণ একসঙ্গে একটা পাত্রে নিয়ে ভালো করে মিক্স করে হাই ফ্লেমে রান্না করতে হবে থিক হওয়া পর্যন্ত। অন্য একটি পাত্রে অলিভ ওয়েল ও রসুন দিয়ে স্যুপ ফোড়ন দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভেজিটেবল স্যুপ

9

উপকরণ 
৫ মিশালি সবজি ১ কাপ ডাইস কাট, ১ কাপ ডাইস কাট পেয়াজ, গোলমরিচের গুঁড়া ১/৪ চা বাটার, অলিভ ওয়েল ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চিকেন কিউব ১ পিছ, লেবুর রস ২ চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদমতো। 

প্রণালী
একটি পাত্রে অলিভ ওয়েল ও বাটার দিয়ে পেয়াজ কুচি, সবজি, লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নিন। চিকেন কিউব, পানি, লেমন গ্রাস, লেবুর রস দিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

ক্রিম অফ মাশরুম স্যুপ

8

উপকরণ 
মাশরুম ১/২ কাপ (চপ কুচি), পেয়াজ ১ টেবিল চামচ (চপ কুচি), বাটার ২ চামচ, গোলমরিচের গুঁড়া ১/৪ চামচ, ময়দা ১ চামচ, কর্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবণ স্বাদমত, চিকেন স্টক ২ কাপ।

প্রণালী
প্রথমে একটি পাত্রে ১ চামচ বাটার দিয়ে পেয়াজ কুচি, মাশরুম কুচি, গোলমরিচ গুড়ো দিয়ে হালকা ভেজে উঠিয়ে নিন। ঐ পাত্রে আবার ১ চা ময়দা, বাটার দিয়ে ভেজে চিকেন স্টক দিয়ে দিন। কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিন। থিক টেক্সচার আসলে মাশরুমগুলো দিয়ে লবণ দিয়ে বলক তুলে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে ঢেলে ক্রিম টপারে দিয়ে সার্ভ করুন।