ওয়ারীর রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার  (১ মার্চ) রাতে 'পেশওয়ারাইন' নামের ওই রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 

রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সূত্রাপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। রাস্তায় যানজটের কারণে সিদ্দিকবাজার থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। আগুন লাগার খবর আসে ১০টা ১৪ মিনিটে। ১০টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়।

রেস্টুরেন্টটির রান্নাঘরে আগুন লেগেছিল বলে জানা গেছে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানো হয়েছে।